Announcement:

Language:  

Notice Board

সভাপতির বানী

মান-সম্মত শিক্ষা প্রাগ্রসর রাজশাহী জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পুঠিয়া মহিলা ডিগ্রি কলেজ। ছায়াঘেরা সুনিবিড় কোলাহল মুক্ত পরিবেশে ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ীর অনতিদুরে অবস্থিত এই প্রতিষ্ঠানটি। পুঠিয়া উপজেলার নারী শিক্ষা বিস্তারে অগ্রগামী ভূমিকা পালন করে চলছে। "আত্মনির্ভরশীলতা ও সুশিক্ষার অনন্য প্রতিষ্ঠান" এ শ্লোগানটি কলেজের নিরন্তর এগিয়ে চলার মূল মন্ত্র। কলেজটি নারীশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সিঁড়ি হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষক মন্ডলীসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি সাফল্যের শিখর অভিমুখে ধানমান। শিল্প-সাহিত্য ও খেলাধুলা চর্চার মাধ্যমে ভবিষ্যতে উন্নত ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা এবং দেশি-বিদেশি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থী ও শিক্ষকদের যোগাযোগের মাধ্যমে মানসম্মত শিক্ষাদান প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমি  প্রত্যাশা করি। মানুষ গড়ার কারিগর, জাতি গঠনের হাতিয়ার এ প্রতিষ্ঠানের বিজ্ঞপ্রাজ্ঞ, দক্ষ শিক্ষক মন্ডলীরা শিক্ষার্থীদের সৃজনশীলতার উন্মেষসহ আত্মিকশক্তি AR©b করে জাতি গঠনে যুগান্তকারী ভূমিকা রাখছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ প্রেমের উদ্বুদ্ধের মাধ্যমে সাম্প্রদায়িক উন্নত প্রজন্ম গঠনের ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।পুঠিয়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভনিং বডিসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। অতীত ও বর্তমানের মতো ভবিষ্যতে ও এই প্রতিষ্ঠানের উন্নয়নে আমার আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের উচ্ছ্বল ভবিষ্যৎ কামনা করছি

                          মোঃ আব্দুল হামিদ 

                             এডভোকেট

                        রাজশাহী  জর্জকোট



     

Read More
section-title

Principal Massage

course

অধ্যক্ষের বানী

ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ীর অনতিদুরে পুঠিয়া থানার প্রান কেন্দ্রে নারী শিক্ষার উন্নয়নের লক্ষ্যে ১৯৯৫ সালে পুঠিয়া মহিলা ডিগ্রী কলেজ গড়ে উঠেছে । শিক্ষার্থীদের  জন্য রয়েছে  সুশৃঙ্খল পাঠদানের প্রত্যয়ে এক ঝাঁক দক্ষ  ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, সুষ্ঠু পাঠ পরিকল্পনা, মাল্টিমিডিয়া ক্লাস, নিয়মিত পরীক্ষা, ফলাফল মূল্যায়নের  জন্য অভিভাবক সমাবেশ, শিক্ষার্থী কাউন্সিলিংসহ মেধাক্রম অনুসারে প্রণোদনা বৃত্তির ব্যবস্থা।মানসম্মত শিক্ষার পাশাপাশি রয়েছে খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, জাতীয় উৎসব, বিতর্ক, রোভারস্কাউট, বিজ্ঞানমেলা, শিক্ষাসফর ও সহশিক্ষা মূলক কার্যক্রম ।আত্মনির্ভরশীলতা ও সুশিক্ষার অনন্য প্রতিষ্ঠান সুচারু ভাবে পরিচালনার জন্য রয়েছেদক্ষ, অভিজ্ঞ ও প্রাজ্ঞ গভর্নিংবডি। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি এই অঞ্চলের গণমানুষের প্রাণের দাবি মিটিয়ে চলছে। শিক্ষকতার মহান পেশায় নিবেদিত আছেন দেশসেরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত একঝাঁক মেধাবী, নিবেদিত প্রাণ শিক্ষক মন্ডলী। নিরলসশ্রম, ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা পৌঁছে যাচ্ছে কাঙ্খিতলক্ষ্যে। বর্তমানে এপ্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ এবং স্নাতক শ্রেণিতে বিভিন্ন বর্ষের বিএ ও বিএসএস বিভাগে শিক্ষার্থীরা জ্ঞান সাধনায় নিমগ্নআছে। উচ্চশিক্ষার প্রস্তুতি ক্ষেত্র এ প্রতিষ্ঠান থেকে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা মেডিক্যালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দেশের নাম করা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কৃতিত্বে সাথে স্বাক্ষর রাখছে। কলেজটি প্রতিষ্ঠার পেছনে প্রতিষ্ঠাতা মাননীয় সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব অধ্যাপক নজরুল ইসলাম সাহেবের রয়েছে অপরসীম ‍অবদান।কলেজের সার্বিক অগ্রগতিতে এবং অবকাঠামো গত উন্নয়নে জনাব অধ্যাপক নজরুল ইসলাম সাহেবের সক্রিয় সহযোগিতা অব্যাহত রয়েছে । অনেক মহান ব্যক্তিবর্গের সাথে এলাকার রাজনৈতিক  নেতৃবৃন্দ, হিতৈষীগণ, জেলা এবং উপজেলা প্রশাসনের সহৃদয় সহযোগিতা, এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টা, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দের সর্বাত্মক সহযোগিতায় প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এ বিশ্বাস আমাদের এগিয়ে চলার প্রেরণা।   

                             মো: ফয়েজুর রহমান

                                       অধ্যক্ষ                                                                                                                                     পুঠিয়া মহিলা ডিগ্রী কলেজ             

Read More

Notice Board

Sl. No Notice Publish Date File
No notices found!

Calendar

Notice Board

পুঠিয়া মহিলা ডিগ্রি কলেজ